তোমার শরীরে শাখা প্রশাখায় জোনাকি জ্বলে
ভিজে গেছে পায়ের তলার মাটি
স্মৃতি ঝরে টুপটাপ
নিভে যেতে যেতে চলে যায় অন্যত্র
পিকনিক বসে এখানে
ফয়সালও হয়
বক্তৃতার শরৎকাল ফোটে
আমি বাড়ি আঁকি তোমার ছায়ার তলে
তোমার শরীরে শাখা প্রশাখায় জোনাকি জ্বলে
ভিজে গেছে পায়ের তলার মাটি
স্মৃতি ঝরে টুপটাপ
নিভে যেতে যেতে চলে যায় অন্যত্র
পিকনিক বসে এখানে
ফয়সালও হয়
বক্তৃতার শরৎকাল ফোটে
আমি বাড়ি আঁকি তোমার ছায়ার তলে